August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

মোঃ ইসমাইল হোসেন

পবিত্র আখেরি চাহার সোম্বা বুধবার (১২ আগস্ট)। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বাংলাদেশে সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’ নেই। এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটি। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ উপলক্ষ্যে বুধবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে একদিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে ১২ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন দেশের সব কলেজ বন্ধ থাকবে।

এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বুধবার ছুটির ঘোষণা দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে যথারীতি আবার ক্লাস চলবে।



ফেসবুক কর্নার