August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন নির্ধারিত ভোটের এক অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে তার জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে মোট ভোট ছিল ১,৫০,০৮৪; এক অষ্টমাংশ ১৮,৭৬০। এখানে ৫ জন প্রার্থী জামানত হারান। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ভোট ২,৪৪,৯৯৭; এক অষ্টমাংশ ৩০,৬২৪—এ আসনে ৭ জন জামানত হারান। ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ২,৯৫,৮৫৫ ভোটের মধ্যে ৩৬,৯৮২ ভোট প্রয়োজন ছিল; ৫ জন প্রার্থী তা অর্জন করতে ব্যর্থ হন।
ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে মোট ২,৪২,৩০২ ভোটের মধ্যে ৩০,২৮৭ ভোটের কম পাওয়ায় ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে ২,৬০,০৯০ ভোটের বিপরীতে ৩২,৫১১ ভোট না পাওয়ায় ৫ জন প্রার্থী জামানত হারান। আর ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে মোট ১,৫৩,০৫০ ভোটের এক অষ্টমাংশ ১৯,১৩১; এখানে সর্বোচ্চ ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটার উপস্থিতি, রাজনৈতিক প্রতিযোগিতা এবং বহুদলীয় অংশগ্রহণের কারণে অনেক প্রার্থী কাঙ্ক্ষিত সমর্থন পাননি। ফলে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক জামানত বাজেয়াপ্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।



ফেসবুক কর্নার