August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা এবং একাধিক মামলার আসামি রাব্বি শিকদার (২৪)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রাব্বি শিকদার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের মাহবুর শিকদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রাব্বি দীর্ঘদিন ধরে পুলিশের সিনিয়র কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এছাড়া তিনি মাদক কারবার ও মোটরসাইকেল-সিএনজি চোরচক্রের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, রাব্বির বিরুদ্ধে ফরিদপুরে দুটি, গোপালগঞ্জে একটি, খুলনায় একটি এবং নড়াইলে একটি—মোট পাঁচটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে প্রতারণা ও চুরির অভিযোগ রয়েছে।
সোমবার ভোরে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, “ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এবং একাধিক মামলার আসামি রাব্বি শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”



ফেসবুক কর্নার