August 15, 2026, 10:16 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

আইয়ুব রহমান দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি এবং মেয়াদসংক্রান্ত তথ্য প্রদর্শনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দেবিদ্বার নিউ মার্কেটের তিনটি সবজি ও মসলার দোকানে মূল্যতালিকা না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চান্দিনা রোডের সিএনজি স্টেশনের বিপরীতে অবস্থিত দুটি বেকারিতে পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ বা মেয়াদসংক্রান্ত তথ্য প্রদর্শন করতে না পারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ‘মায়ের দোয়া’ খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং খাবার ঢেকে না রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দিনা রোডের একটি পোল্ট্রি মুরগির দোকানে মূল্যতালিকা না থাকায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী ব্যবসায়ীরা ডিলার পর্যায়ে অভিযানের দাবি জানালে ওই দোকানগুলোতে কোনো জরিমানা করা হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন বলেন, দেবিদ্বারের সব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন নিশ্চিত করতে হবে। আইন অমান্য করলে ভবিষ্যতে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থাও নেওয়া হবে।



ফেসবুক কর্নার