August 15, 2026, 11:27 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

মোস্তফা কামাল জয় হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাংগিনা এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গাংগিনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার