August 15, 2026, 3:46 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড

আলেফ নুর ফাহিম কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী গ্রামের সোলেমান মিয়ার ছেলে বাবু মিয়াকে সোমবার (২৭ জুলাই) বিকেলে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার