August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

মাদ্রাসাশিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ চোখ খুললে অভিযুক্ত,শিক্ষক, মনে করো স্বপ্ন দেখছো

নাঈম বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি

​কুষ্টিয়ার কুমারখালীতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসাশিক্ষার্থীকে (শিশু) একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং থেকে তাকে আটক করা হয়।​আটক মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে এবং ওই মাদ্রাসার বড় হুজুর।গত ১২ জুলাই সকাল ১১টার দিকে। ওইদিন অন্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলেও ভুক্তভোগীসহ পাঁচজন শিশু মাদ্রাসায় ছিল।ঘুমন্ত অবস্থায় ধর্ষণের পর শিশুটি চোখ খুললে অভিযুক্ত শিক্ষক তার মাথায় হাত বুলিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ।’ এই ভয় দেখিয়ে শিক্ষক তাকে ১০ থেকে ১২ দিন ধরে ধর্ষণ করেন বলে ভুক্তভোগী শিশুটি জানিয়েছে।বিষয়টি জানাজানি হলে আজ দুপুরে এক শিশুকে মারধর করে ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষক। পরে ঘটনাটি ধামাচাপা দিতে দুপুর ২টার দিকে মাদ্রাসার সভাপতি ও এক স্থানীয় বিএনপি নেতাসহ কমিটি সালিশ বৈঠক বসায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবাকে থানায় নিয়ে আসে।​কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার