August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মেগা ফাইনাল দিয়ে কাল পর্দা নামছে বিপিএলের

অভয়নগর প্রতিবেদক

“মেগা ফাইনাল দিয়ে কাল পর্দা নামছে বিপিএলের”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা নামছে আগামীকাল। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী ওয়ারিয়র্স। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বন্দর নগরির দলটি। অবশ্য ১০ ম্যাচে ৬ জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে মেহেদী হাসানের দল।

তবে আরেকটি সুযোগ পেয়ে বিপিএলের হাইভোল্টেজ দ্বিতীয় কোয়ালিফায়ারে স্নায়ুচাপ সামলে দুর্দান্ত জয় তুলে শিরোপার মঞ্চে নাম লেখায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

উল্লেখ্য, বিপিএলে একবার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। অপরদিকে, দুবার ফাইনাল খেলা বন্দরনগরীর এখনও চ্যাম্পিয়ন হবার সুযোগ হয়নি। তাই প্রশ্ন উঠতেই পারে— রাজশাহীর দ্বিতীয়, নাকি চট্টগ্রামের প্রথম?  শিরোপা জয়ের জন্য অবশ্য মুখিয়ে আছে দুই দলই।

 



ফেসবুক কর্নার