August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

অভয়নগর প্রতিবেদক

চার বছর আগে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবার সেই বিশ্বজয়ের ট্রফি ধরে রাখতে না পারার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গের পর সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কোচ লিওনেল স্কালোনি ও তাঁর শিষ্যরা। রানওয়েতেই স্কালোনি ও দলটিকে লাল গালিচা সংবর্ধনা এবং মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে রানার্স-আপ হয়ে ফেরা এই ফ্লাইটে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি এবং আরও কয়েকজন ফুটবলার উপস্থিত ছিলেন না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আগেই নিশ্চিত করেছিল যে স্কোয়াডের সব সদস্য এই বিমানে থাকবেন না; মেসি সহ দলের কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন।

অন্যদিকে, এজেইজা বিমানবন্দরের কাছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে বৃষ্টি ও চরম শীতের প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নীল-সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে ভিড় জমান হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক। প্রিয় ফুটবলারদের ধন্যবাদ জানাতে তারা সেখানে হাজির হন। এর আগে রোববার রাতে ফাইনাল ম্যাচ শেষের পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জমায়েত হয়ে আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে দীর্ঘ সময় ধরে রানার্স-আপ দলটিকে অভিবাদন জানান হাজারো সমর্থক।



ফেসবুক কর্নার