August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মেসিকে দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

অভয়নগর প্রতিবেদক

৩৯ বছরে পা দিয়েও ফুটবলে জাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার দুর্দান্ত খেলায় একপ্রকার উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা।

সেই সাথে এবারের ফুটবল বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ছেন এই মেহাতারকা। এবার ফুটবলের রাজপুত্রকে আরো দুই রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
বুধবার (৮ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে সেই কৃতিত্বের কথা জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার মেসি।

গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে সর্ব্বোচ্চের তালিকায় শীর্ষে মেসি।
এছাড়াও বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করা খেলোয়াড়ও তিনি। অর্থাৎ এই দুই নতুন কৃতিত্ব মেসির নামের সাথে জুড়ে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গিনেস কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ২১ গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

যা এক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে একটানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করে আরেক বিশ্বরেকর্ড গড়েছেন লিও।
প্রসঙ্গত, এমনিতেই এবারের বিশ্বকাপে সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন লিও। প্রথম থেকে গতকাল অর্থাৎ মিশরের ম্যাচ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, গোটা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি নিজেই।

বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কের বিশ্বকাপে গোলের সংখ্যা ২১। যদিও সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপের হাতে। বর্তমানে ১৯ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসন দখল করেছেন তিনি



ফেসবুক কর্নার