August 15, 2026, 7:15 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

যশোরে বিএনপি নেতা হত্যা মামলায় জামাই পরশ ও সাগর দুই দিনের রিমান্ডে

অভয়নগর প্রতিবেদক

 

যশোর শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে এবং নিহত আলমগীর হোসেনের জামাই বাসেদ আলী পরশ ও একই এলাকার মৃত মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাসেদ আলী পরশের সঙ্গে নিহত আলমগীর হোসেনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। পরশের স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবনতি হলে একপর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা হলেও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে বিরোধ অব্যাহত ছিল। প্রায় এক মাস আগে পরশের স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে পরশ বিভিন্নভাবে আলমগীর হোসেনকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আসাবুল ইসলাম সাগরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালান। জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ওই সময় আলমগীর হোসেন বাধা দিলে সাগর তার ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে তিনি আলমগীর হোসেনকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকেন, এমনকি ফেসবুক মেসেঞ্জারেও হুমকিমূলক বার্তা পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগরের যোগসাজশে ভাড়াটে খুনির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগরসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটনের জন্য আটক দুই আসামির রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন



ফেসবুক কর্নার