August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশনস্ ফার্স্ট লাইট’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে রবিবার (৯ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টাব্যাপী “অপারেশনস্ ফার্স্ট লাইট” নামে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশ।
অভিযানে বাঘার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়। এসময় ১৩ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী, নাটোর ও পাবনার সংযোগস্থল এই চরাঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি ও বালুমহাল দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। তিন জেলার জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় ও পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার