August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত

ইসমাইল হোসেন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ বিষয়ে রোববার (৯ আগস্ট) জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান শনিবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সবার কাছে গ্রহণযোগ্য, এমন ব্যক্তিকে প্রার্থী করবে জোটটি।

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় শুন্য হয়ে যায় এই পদ। তারপর অস্থায়ীভাবে দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচন কমিশন এই ভোটের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে সেদিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের দেওয়া একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। তবে দীর্ঘ সময় পর এবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা দেখা দিল।

আর যদি কোনও কারণে একক প্রার্থী থাকে, তাহলে ১৬ আগস্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। কারণ, ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, তাতে একক প্রার্থী থাকলে সেদিনই জানা যাবে কে যাচ্ছেন বঙ্গভবনে। এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট।



ফেসবুক কর্নার