August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ

মোঃ ইসমাইল হোসেন

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
দুপুর ১টা নাগাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করার কথা রয়েছে দলটির।

বিএনপির সূত্র বলছে, বির্তক এড়াতে সচিবালয়ে অনুষ্ঠিত সভাটি স্থায়ী কমিটির বৈঠক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না দলটি। এছাড়াও, রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত। দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে আগেই দিয়েছে।
মনোনীত প্রার্থীর পক্ষে এখন দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নিয়ম থাকায় মূলত এই সভার আয়োজন। দলের চেয়ারম্যান কাজটি সম্পন্ন করতে বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানান আমন্ত্রণ পাওয়া এক নেতা।

জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আরেকজন প্রস্তাবের সমর্থক হবেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা রয়েছে। যদিও আজ বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।
অপরদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।



ফেসবুক কর্নার