August 15, 2026, 8:40 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

লামার ফাইতংয়ে অবৈধ পাঁচ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাইতং ইউনিয়নের এমএইচবি ব্রিকস, এফএসি ব্রিকস, এসবিডব্লিউ ব্রিকস, থ্রি বিএম ব্রিকস ও এমএমবি ব্রিকস নামের পাঁচটি ইটভাটায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী প্রতিটি ইটভাটাকে দুই লক্ষ টাকা করে মোট ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফাইতং ফাঁড়ির একদল চৌকস পুলিশ সদস্য এবং উপজেলা আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার