August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

লোহাগাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। অভিযানের সময় ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির ফটোকপি, এফসিএন কার্ডের অনুলিপি এবং সংশ্লিষ্ট কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঠাকুরদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জন এবং পরে উজিরভিটা এলাকা থেকে আরও ৬ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট আটক রোহিঙ্গার সংখ্যা দাঁড়ায় ৪৫ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।
তিনি আরও জানান, সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক সিমকার্ড, বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র, এনআইডির ফটোকপি এবং এফসিএন কার্ডের কপি উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আটককৃত রোহিঙ্গাদের প্রাথমিক প্রক্রিয়া শেষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুয়া এনআইডি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার