August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

অভয়নগর প্রতিবেদক

শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে পিস্তলসহ আটক হওয়া যুবক আরাফাত জামানের (৩৯) বিরুদ্ধে একটি মামলা আছে। গত প্রায় ছয় মাস আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় মেজর পরিচয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নানা কমান্ড দিচ্ছিলেন এই যুবক। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেসময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় আটক করে থানায় নেওয়া হয় এবং তার নামে পরিচয় গোপন, প্রতারণার অভিযোগসহ বেশ কয়েকটি ধারায় একটি মামলা দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় আরাফাত শাহবাগ থেকে আটক হওয়ার পরে মামলার পুরোনো মামলা খতিয়ে দেখে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তার কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি খেলা বলে দাবি করেছেন এই কর্মকর্তা।

তিনি কালবেলাকে বলেন, ‘পিস্তলটি খেলনা, এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। আর ৫-৬ মাস আগেও এই যুবক যমুনা এলাকা থেকে আটক হয়েছিল। যমুনা এলাকায় গিয়ে নিজেকে মেজর পরিচয় দিয়ে বিভিন্ন কমান্ড করছিলেন। সন্দেহ হওয়ায় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে নানা বিভ্রান্তকর তথ্য দিচ্ছিলেন। সেসময় তার বিরুদ্ধে একটি মামলাও করা হয় রমনা থানায়।’

এই যুবকের পরিচয় সম্পর্কে জানতে চাওয়ায় মাসুদ আলম বলেন, ‘দেশের বাইরে সিএ (চার্টার অ্যাকাউন্ট) পড়ে এসেছেন। উচ্চ শিক্ষিত। সভ্রান্ত পরিবার তার। এমন কেন করে সেটাই বুঝতে পারছি না। মাথায় কোনো সমস্যা আছে কি না বোঝা যায় না।’

এর আগে রাত আনুমানিক সারে ৮টায় মো. আরাফাত জামান (৩৯) নামের এই যুবককে শাহবাগ মোড়ে চলমান ইনকিলাব মঞ্চের উদ্যোগে অবরোধ কর্মসূচি থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবক ও সাধারণ জনতা খেলনা পিস্তলসহ আটক করে। পরে তাকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আরাফাতের বাসা ধানমন্ডির জিগাতলায়।



ফেসবুক কর্নার