August 15, 2026, 3:34 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

শিক্ষক–ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলোচনার ঝড়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও ছাত্রীর অনৈতিক সম্পর্কের কথিত স্ক্রিনশট ও চ্যাট প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশিত চ্যাটের কিছু অংশে দেখা যাচ্ছে, শিক্ষক তার ছাত্রীকে অনুচিত বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
স্থানীয়ভাবে জানা যায়, শিক্ষকের এই আচরণকে অশোভন, অনৈতিক এবং পেশাগত দায়িত্বের পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। অনেকেই বলছেন—একজন শিক্ষকের কাছে যেখানে শিক্ষার মূল্যবোধ রক্ষা করার প্রত্যাশা থাকে, সেখানে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
প্রকাশিত স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করছেন—
“শিক্ষিত মানুষের SMS পড়তেও ভালো লাগে। নাও সবাই Chat দেখবা বলে লাফাচ্ছিলা, দেখো তোমাদের পিও স্যার কি করেছেন।”
ইতোমধ্যে এলাকায় এ নিয়ে আলোচনা–সমালোচনা চলছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।



ফেসবুক কর্নার