August 15, 2026, 10:30 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শিল্পপ্রতিষ্ঠানে আগুন, ১০ কোটি টাকার সম্পদ উদ্ধার

আলামিন ধামরাই প্রতিনিধি
Screenshot

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় একটি শিল্পপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ১৪ কিলোমিটার। পথে কালামপুর বাজার এলাকায় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজট থাকলেও সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬) আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।
ফায়ার সার্ভিস জানায়, সময়োপযোগী অভিযান ও সমন্বিত প্রচেষ্টার ফলে প্রায় ১০ কোটি টাকার মূল্যবান সম্পদ ও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে। তাদের দ্রুত পদক্ষেপের কারণে আরও বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।



ফেসবুক কর্নার