August 15, 2026, 5:05 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

অভয়নগর প্রতিবেদক

 নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন (৪৫) নামের এক অটোরিকশাচালককে আটক করে মারধর করেছে এলাকাবাসী। পরে তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগানো হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চাটখিল থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
আটক আবু বক্কর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চাটখিল পৌরসভার এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান অটোরিকশাচালক সুমন। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

আজ দুপুরে সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে। একপর্যায়ে চারপাশ থেকে ঘিরে ধরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।
খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ গণমাধ্যমকে জানান, অভিযুক্ত সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার