August 15, 2026, 7:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ ৭ আহত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বগুড়া ইউনিয়নের জামিরুল ইসলাম ও রাকিবুল হাসান খান দিপুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে জামিরুলের সমর্থকরা কালাম ও সালামের বাড়িতে অতর্কিত হামলা চালায়, পরে দিপুর সমর্থকরা পাল্টা হামলা চালালে আকলিমা নামের এক মহিলা আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারইহুদা গ্রামে গেলে জামিরুলের দলীয় মাতব্বর নাসির মেম্বারকে আটক করার চেষ্টা করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাধা দেয় এবং পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষ হয়। এতে হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ সদস্য সোহেল রানা, নাসির মেম্বারের কর্মী কবিরসহ কয়েকজন আহত হন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার স্থানীয় নেতারা জানিয়েছেন, সকালেই বারইহুদা গ্রামের জামিরুলের সমর্থকরা হামলার শিকার হয়েছিলেন এবং পরে পরিস্থিতি পুলিশের উপস্থিতিতে আরও জটিল হয়ে ওঠে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা কমাতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।



ফেসবুক কর্নার