August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়লেন এমপির নেতাকর্মীরা, অক্ষত এমপি

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ওই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের সুবিধার্থে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটির অবস্থা দেখতে সেখানে যান।
পরিদর্শনের সময় সংসদ সদস্যসহ কয়েকজন সাঁকোর ওপর উঠলে হঠাৎ এর পেছনের একটি অংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে যান। এ সময় তাদের কয়েকজন আহত হন এবং কারও কারও জামাকাপড় ছিঁড়ে যায়। তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, সাঁকোটি স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে নির্মাণ করেছেন। সংসদ সদস্য সেটি পরিদর্শন করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে অনেকেই সাঁকোর ওপর উঠেছিলেন। একপর্যায়ে সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে এবং কয়েকজন নিচে পড়ে যান।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজেদের অর্থায়নে কাঠের সাঁকোটি তৈরি করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলেন। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগ নিরসনে সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।



ফেসবুক কর্নার