August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত

অভয়নগর প্রতিবেদক

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের চন্ডিবের এলাকার বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পেহেলী ভৈরবীকে নিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা। অনেকেই তার শেষ ফেসবুক পোস্টটি শেয়ার করে শোক জানাচ্ছেন।
পেহেলী ভৈরবীর ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, দুর্ঘটনার প্রায় ২৩ ঘণ্টা আগে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আসসালামু ওয়ালাইকুম…! সবাই কেমন আছেন। আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রামে যাবো নদের রামপাশা, বৈরাগীবাজার, হযরত ছাবাল শাহ মাজারে। আশপাশে যারা আছেন, সবাইকে দাওয়াত রইলো। ধন্যবাদ।’
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে হযরত ছাবাল শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আয়োজিত একটি বাউল গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পেহেলী ভৈরবী। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিনি যে বাসে ছিলেন, সেটি ওসমানীনগরের কাশিকাপন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে তিনি নিহত হন।



ফেসবুক কর্নার