August 15, 2026, 6:58 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নাবী উল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আব্দুস সালাম (৪০) শিবগঞ্জ উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মো. কেতাব উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আব্দুস সালামকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার