August 16, 2026, 2:52 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সীমান্তে ৬ জনকে পুশইনের অপচেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

রেদয়ানুল ইসলাম স্টাফ রিপোর্টার মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকার ৫৫/এমপি সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুজন নারীসহ মোট ছয়জন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির নিয়মিত টহলদল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সীমান্তে কঠোর অবস্থান নেয় এবং তাদের অনুপ্রবেশে বাধা দেয়।
বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। পরে অনুপ্রবেশকারীদের ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।



ফেসবুক কর্নার