August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

সেন্টমার্টিন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি ভাসতে থাকে।
পরবর্তীতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে বোটসহ তাদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার