August 15, 2026, 5:04 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

হঠাৎ হৃদ্‌যন্ত্রের জটিলতা, তিন ঘণ্টার লড়াইয়ের পর বাঁচলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

অভয়নগর প্রতিবেদক

রুটিন স্বাস্থ্যপরীক্ষা যে জীবন–মরণ লড়াইয়ে গড়াবে, তা কে জানত! হৃদ্‌যন্ত্রের বড় অংশ অকার্যকর ধরা পড়ার পর সাও পাওলোর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারে জীবনরক্ষা হলো কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের। সফল অপারেশনের পর তিনি এখন বিপদমুক্ত, তবে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও ২০০২ বিশ্বকাপজয়ী রবার্তো কার্লোস বুধবার সাও পাওলোর একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের মধ্য দিয়ে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। স্প্যানিশ দৈনিক এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৪০ মিনিটের একটি প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও জটিলতা দেখা দেওয়ায় তা দীর্ঘ হয়ে দাঁড়ায় প্রায় তিন ঘণ্টায়। শেষ পর্যন্ত সফলভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

৫২ বছর বয়সী এই কিংবদন্তি প্রথমে হাসপাতালে যান বাম পায়ে রক্তজমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষার জন্য। পরীক্ষার অংশ হিসেবে সম্পূর্ণ শরীরের এমআরআই করা হলে ধরা পড়ে, হৃদ্‌যন্ত্রের বড় একটি অংশ ঠিকভাবে কাজ করছে না। সেই মুহূর্তে চিকিৎসক দল জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং হৃদ্‌যন্ত্রে ক্যাথেটার স্থাপনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অস্ত্রোপচারের পর কার্লোস নিজেই জানিয়ে বলেন, “এটা ছিল বড় একটি ধাক্কা। ভয় পেয়েছিলাম, তবে এখন ভালো আছি। এটা সত্যিই জীবনের বড় এক সতর্কবার্তা।”

রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক দায়িত্বে যুক্ত থাকায় মূলত স্পেনেই বসবাস করেন তিনি। তবে পরিবার নিয়ে ব্রাজিলে ছুটি কাটানোর সময়েই এই সংকট দেখা দেয়। এ ঘটনায় তার পরিবারসহ সমর্থকদের মধ্যেও মুহূর্তেই তৈরি হয় উদ্বেগ।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বড় কোনো ঝুঁকি নেই। তবে পুরোপুরি নিশ্চিত হতে তাকে কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। সম্ভাব্য জটিলতা এড়াতেই নেওয়া হচ্ছে এ সতর্কতা।

হঠাৎ আসা এই চিকিৎসা সংকট বড় আতঙ্ক তৈরি করলেও আপাতত স্বস্তি—ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি ধীরে ধীরে সুস্থতার পথেই ফিরছেন।



ফেসবুক কর্নার