August 16, 2026, 1:37 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Reporter Name

 

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুনা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুনা বিশ্বাসের স্বামীর নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে অজ্ঞাতনামা এক নারী বসে ছিলেন। এসময় যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেন।
নিটল টাটা অফিস এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য মশিয়ার রহমান বলেন, নিহত নারী অরুনা ঢাকার ধামরাই এলাকা থেকে যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড় এলাকায় মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, ‘সকাল ১০ টার দিকে যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থার মধ্যদিয়ে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’



ফেসবুক কর্নার