August 15, 2026, 3:43 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের সেঞ্চুরি জোকোভিচের

অভয়নগর প্রতিবেদক

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের সেঞ্চুরি জোকোভিচের
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে স্পেনের পেদ্রো মার্টিনেজকে পাত্তাই দিলেন না সার্বিয়ান তারকা টেনিসার নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-২ ও ৬-২ সেটে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। আর এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম জয়ের মাইলফলকেও পৌঁছে যান জোকাভিচ।

ম্যাচজুড়ে সার্ভিংয়ে জোকোভিচ ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। ৫৭টি সার্ভ পয়েন্টের মধ্যে মাত্র পাঁচটি হারান তিনি। পুরো ম্যাচে আটটি গেম জিতেছেন কোনো পয়েন্ট না হারিয়ে।

এই জয়ের মাধ্যমে মেলবোর্ন পার্কে তার জয়সংখ্যা দাঁড়াল ১০০-তে। একই কীর্তি তিনি গড়েছেন উইম্বলডন (১০২ জয়) ও রোলাঁ গারোতেও (১০১ জয়)। লক্ষ্য এখন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর জকোভিচ বলেন, ‘পারফরম্যান্স নিয়ে অভিযোগ করার কিছু নেই। টুর্নামেন্টের শুরুতে এমন ম্যাচ আত্মবিশ্বাস দেয়।’ তিনি আরও জানান, পরের ম্যাচের আগে শরীরকে সতেজ রাখাতেই মনোযোগ দেবেন।

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির কোয়ালিফায়ার ফ্রানচেসকো মায়েসত্রেল্লি।



ফেসবুক কর্নার