August 15, 2026, 3:43 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কোন যোগাযোগ হয়নি স্কটল্যান্ডের

অভয়নগর প্রতিবেদক

আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কোন যোগাযোগ হয়নি স্কটল্যান্ডের
খেলাধুলা

আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে স্কটল্যান্ডের কোন যোগাযোগ হয়নি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যম গত দুই দিন ধরে সংবাদ প্রকাশ করছে যে, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি। বিবিসি স্পোটর্স এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে তুলে ধরা হয়েছে।

বিবিসি স্পোটর্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসি আগামী মাসে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিস্থাপনের বিষয়ে স্কটল্যান্ডের সাথে কোনো আলোচনা করেনি। তবে ডাক পেলে স্কটিশ খেলোয়াড়রা প্রস্তুত থাকবে।

এদিকে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে যে, তারা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে যাবে না।

বিবিসি স্পোর্টস আরো বলেছে, আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সাথে এই পর্যায়ে সিদ্ধান্ত বা পদক্ষেপের জন্যও যোগাযোগ করেনি।

উল্লেখ্য, রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং স্কটল্যান্ডের স্থলাভিষিক্ত হয়।



ফেসবুক কর্নার