August 15, 2026, 1:21 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

আবারো একসঙ্গে শাকিব-ইধিকা!

অভয়নগর প্রতিবেদক

দুইটি ব্যবসাসফল সিনেমার পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে ঢাকাই সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ এই জনপ্রিয় জুটিকে দেখা যেতে পারে বলে চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন ছড়িয়েছে।

এর আগে ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য অর্জনের পর মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তারা। সেই ছবিটিও বক্স অফিসে সফলতা পায়।

নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ শাকিব খানের অভিনয় ইতোমধ্যে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, সম্ভাব্য কয়েকজন অভিনেত্রীর মধ্যে ইধিকা পালের নামও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

নির্মাতা আরও জানান, ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ছবিটিতে শাকিব খানকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প ও উপস্থাপনায় থাকবে ভিন্নতা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।



ফেসবুক কর্নার