August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আমরা শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী’, ‘গালওয়ান’ নিয়ে চীনকে ভারতের পাল্টা জবাব

অভয়নগর প্রতিবেদক

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে বেজিংয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি দেখার পর চীনের সংবাদমাধ্যম ভারতের উপর কটাক্ষ করেছে। তারা দাবি করেছে, সিনেমায় তথ্য বিকৃত করে ভারত জাতীয়তাবাদ উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

এই অভিযোগের জবাবে ভারতের তরফ থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, ভারত শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। সিনেমার বিষয়বস্তু, সৃজনশীল প্রকাশ ও নির্মাতাদের স্বাধীনতা ভারতের অভ্যন্তরীণ বিষয়, যেখানে সরকারের কোনো ভূমিকা নেই। যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা প্রয়োজন হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভারতের বক্তব্যে অন্য একটি মেসেজও স্পষ্ট গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, যেখানে সিনেমা নির্মাণে সৃজনশীলতার সীমাবদ্ধতা নেই।

ছবির টিজারে দেখা গেছে, সালমান খান ভারতের সেনাবাহিনীর ভূমিকায় লাদাখ উপত্যকার চিন সীমান্তে কার্যকরী অভিযান পরিচালনা করছেন। অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমায় ভাইজানের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। চীনের তীব্র সমালোচনার মধ্যেও সলমন টিজার প্রকাশ করে দেশাত্মবোধক বার্তা ছড়ান।



ফেসবুক কর্নার