August 15, 2026, 6:09 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

অভয়নগর প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি দায়েরের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, একটি বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোকে কুকুরের সঙ্গে তুলনা করে অবমাননাকর মন্তব্য করেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। এমন একজন ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুধু অনৈতিকই নয়, দল ও পরিবারের সম্মানহানির শামিল। তিনি বলেন, এই বক্তব্যে জিয়া পরিবারের পাশাপাশি বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে জেলা বিএনপির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার