August 15, 2026, 3:42 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ৬ জন নিহত

অভয়নগর প্রতিবেদক

টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।
এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে বুধবার (৩১ ডিসেম্বর) একজন এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) পাঁচজন নিহত হন। এদের মধ্যে লোরেস্তান প্রদেশের আজনা শহরেই শুধু তিনজন নিহত হয়েছে।
ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফার্স প্রদেশের নতুন নতুন অঞ্চলে। সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নুরাবাদ, হামাদানসহ পাঁচ শহরে।

এদিকে, ক্রমেই জোরালো হচ্ছে ইরানের সরকার পতনের ডাক। দেয়া হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনিবিরোধী স্লোগান। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলছেন বিক্ষোভকারীরা।
ডলারের বিপরীতে মুদ্রার রেকর্ড পতন ও জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ইরানজুড়ে চলছে এই বিক্ষোভ।



ফেসবুক কর্নার