August 15, 2026, 3:43 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’: ইরান ইন্টারন্যাশনাল

অভয়নগর প্রতিবেদক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কার্যত ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দেশটির এক সিনিয়র সরকারি কর্মকর্তা। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের মধ্যে ভয় সৃষ্টি করে আন্দোলন দমন করাই ছিল এই নির্দেশনার মূল উদ্দেশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সহিংসতা দমনের নামে নিরাপত্তা বাহিনীকে দেওয়া নির্দেশে কোনো ধরনের সীমারেখা নির্ধারণ করা হয়নি। সাধারণ নাগরিক, বিক্ষোভকারী বা অন্য কেউ—কারও ক্ষেত্রেই আলাদা বিবেচনা রাখা হয়নি।

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার। তবে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, অভ্যন্তরীণ নথি ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছে নিহতের প্রকৃত সংখ্যা ৩৬ হাজার ৫০০-এরও বেশি। প্রতিবেদনে বলা হয়, এই দমন অভিযানের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভ দমনে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), বাসিজ মিলিশিয়া এবং কুদস ফোর্স–সংশ্লিষ্ট ইউনিটগুলো অংশ নেয়। এ ছাড়া বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর সদস্যদেরও ব্যবহার করা হয়েছে, যাদের মধ্যে চেচনিয়া, ইরাক, পাকিস্তান ও সুদান থেকে আসা সদস্যরা ছিল বলে দাবি করা হয়।



ফেসবুক কর্নার