August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৬এ-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তগুলো পূরণ করায় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে।
এতে আরও বলা হয়, দলগুলোর মধ্যে এনসিপির জন্য ‘শাপলা কলি’ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) জন্য কাঁচি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দল দুইটির নিবন্ধন নম্বর যথাক্রমে ০৫৮, ০৫৯।



ফেসবুক কর্নার