August 15, 2026, 2:33 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কক্সবাজারে ২০ লিটার চোলাই ম*দ সহ নারী মা*দক কারবারি আ*টক

অভয়নগর প্রতিবেদক

​ঈদগাঁও থানার অভিযানে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত একজন নারী মাদক ব্যবসায়ীকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১০.১০ ঘটিকায় কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার আছিয়া খাতুনের বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ-১/১/২৬ খ্রিঃ,  ধারা ৩৬ (১) সারণির ২৪ (খ) ।
​গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তার (৩৮) উক্ত এলাকার জাফর আলমের স্ত্রী। তার পিতা জাফর আলম প্রঃ আব্দুল গফুর। তার কাছ থেকে ​উদ্ধার করা হয়েছে বিশ লিটার দেশীয় তৈরী চোলাই মদ। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক এফ আই আর  ও জি, আর মামলা রয়েছে বলে জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এটিএম শিফাতুল মাজদার। মামলা গুলি হচ্ছে ঈদগাঁও থানার ১/ এফআইআর নং-৫, তারিখ- ৫/১/২৫; জি আর নং-৫/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ।
​২। রামু থানার এফআইআর নং-৬৮/১৩৯, তারিখ- ২৮/৩/২১; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৩৮।
​৩। ঈদগাঁও থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৯/৮/ ২৫; জি আর নং-৯০/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ) । এবং  ​৪। ঈদগাঁও থানার এফআইআর নং-৯, তারিখ- ১৬/১০/২৩; জি আর নং-১১/৮/২৩। ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৪১



ফেসবুক কর্নার