August 15, 2026, 1:20 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

কয়রায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় প্রশাসন বিজয়ী 

Reporter Name

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল  খেলায় উপজেলা প্রশাসন ১-০ গোলে সুধী সমাজকে পরাজিত করে বিজয়ী হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ,  জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু,  আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, নুরুল আমিন নাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন



ফেসবুক কর্নার