August 15, 2026, 1:22 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

কলকাতার ফেসবুক পেজে ফিজ বন্দনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্দনায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইতোমধ্যে ফিজকে নিয়ে তিনটি স্ট্যাটাস দিয়েছে কলকাতা। প্রথম পোস্টটির ক্যাপশনে লিখেছে, ‘মোস্তাফিজুরের সুইং—এখন ইডেনে’। শেষ পোস্টে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেছে

বাংলাদেশি দর্শকদের বাড়তি নজর থাকে আইপিএলের আসরগুলোতে। গত কয়েক বছর ধরে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলা দলগুলো নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এর আগে এই দলটিতে খেলেছে সাকিব। এবার প্রথমবারের মতো কলকাতার ডেরায় ফিজ। দলটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়—কলকাতার সঙ্গে ফিজ বন্দনায়ও মেতেছে দর্শকরাও।

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছে মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।



ফেসবুক কর্নার