August 15, 2026, 5:01 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কালীগঞ্জে বিকাশ প্রতারক পলাশ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিকাশ প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি পলাশ মিয়া (৩০) গ্রেফতার হয়েছেন। তিনি হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এক পর্যায়ে তিনি কালীগঞ্জ উপজেলার এক স্থানীয় জামায়াত নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সহায়তায় আটক করা হয় এবং পরে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় বিকাশ প্রতারণা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পলাশ মিয়া একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার