August 15, 2026, 5:00 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কালীগঞ্জে র‍্যাব, বিজিবি,র যৌথ অভিযানে ৯৮৩ বোতল ফেনসিডিল সহ ১ মহিলা মাদক কারবারি আটক

হাফিজুর রহমান

বৃহস্পতিবার আটককৃত মাদক কারবারি মিজানের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়িতে আবারো ও র‍্যাব, বিজিবি যৌথ অভিযান চালিয়ে তার বাড়ির পাশে ঘেরের বাসা থেকে ৪ টি বস্তায় ৯৮৩ বোতল ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল সহ তার স্ত্রী ইয়াসমিন জাহানকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়া এবং বিজিবি হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়। আটকৃত ইয়াসমিন জাহান (২২) উপজেলার কামদেবপুর গ্রামের মাদক কারবারি মিজানুর রহমানের স্ত্রী। উক্ত ঘটনায় আটকৃত মাদক কারবারি ইয়াসমিন জাহানকে ফেনসিডিল সহ থানায় সোপর্দ করে এ  রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক আরো একটি মামলার প্রস্তুতি চলছিল। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামদেবপুর গ্রামের বাড়ি থেকে ৫০৭ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করে। থানায় আটককৃত মিজানুর রহমানের জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক পরদিন শনিবার আবারও তার বাড়িতে অভিযান চালিয়ে পাশে মৎস্য ঘেরের বাসা থেকে ৪ টি বস্তায় ৯৮৩ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ইয়াসমিন জাহানকে আটক করে থানায় নিয়ে আসে।



ফেসবুক কর্নার