August 15, 2026, 10:23 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

কীটনাশক ভুলে তরমুজ চাষির পাঁচ লাখ ক্ষতি

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারী উপজেলার দলুয়াগুনী গ্রামের তরমুজ চাষি হাবিবুল্লাহ শেখ স্থানীয় লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতা মো. হাসান আলির ভুলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। পোকা দমনের ওষুধের বদলে ভুলবশত ঘাসনাশক সরবরাহ করায় তাঁর ১ একর ২০ শতক জমির তরমুজের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়।
চাষি হাবিবুল্লাহ জানান, ওষুধ স্প্রে করার পরপরই গাছের পাতা ঝলসে যেতে থাকে এবং দুই দিনের মাথায় পুরো ফসল মারা যায়। বিষয়টি জানাতে গেলে বিক্রেতা তাঁকে মেয়াদোত্তীর্ণ আরেকটি ওষুধ ধরিয়ে দেন। স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উপজেলা কৃষি অফিসের সূত্র জানায়, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, যা চাষির জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। হাবিবুল্লাহ শেখ ক্ষতিপূরণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। স্থানীয় কৃষকরাও এমন অবহেলাকারী বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার