August 16, 2026, 12:25 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

কুড়িগ্রামে বাস ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার

হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সিদ্রাত হোসেন সৌরভকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্রাত হোসেন সৌরভ কুড়িগ্রাম জেলা শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে।
এ ঘটনায় সিদ্রাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মানিক মিয়া, ইদুল মিয়া, লাদেন মিয়া, রুবেল মিয়া, সাজু মিয়া, রুমান খান, রুহানসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। তাদের অভিযোগ, বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবক ‘মা নাদিয়া পরিবহন’-এর একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।



ফেসবুক কর্নার