August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম সেলে উদ্ধারকৃত মোবাইল মালিককে হস্তান্তর

অভয়নগর প্রতিবেদক

অদ্য ২০ জানুয়ারি ২০২৬খ্রি.তারিখ মঙ্গলবার  পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া মহোদয় উদ্ধারকৃত ২০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুষ্টিয়া মহোদয় বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি বা মামলা করার মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতে মোবাইল চোরচক্রের বিরুদ্ধে আরও কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা কুষ্টিয়া জেলা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার