August 18, 2026, 9:32 am

খালেদা জিয়ার প্রয়াণে ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন

অভয়নগর প্রতিবেদক



‎সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে লক্ষ্মীপুরের ১৪ নং মান্দারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল, সাধারণ সম্পাদক শহিদ, ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মামুন এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সম্মানিত সদস্য বোরহান উদ্দিন মিলন, কবির হোসেন এবং ইউনিয়ন যুবদলের সদস্য রাসেল। এছাড়াও ৫ নং ওয়ার্ড বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক অবিচল সৈনিক। তার আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শোকাবহ এই আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন



ফেসবুক কর্নার