August 15, 2026, 5:59 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

গাইবান্ধায় ইকিং করে মারামারির ঘোষণা, অতঃপর যা জানা গেল 

জাহিদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি
Oplus_16908288

 

মো: জাহিদুল ইসলাম, গাইবান্ধা।।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বৈরীহরিণমারী গ্রামে দুই সহোদর ভাইয়ের পারিবারিক বিরোধ ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। মৃত আব্দুলের দুই ছেলে—আব্দুল কুদ্দুস মিয়া ও হাফিজার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
৬ নভেম্বর ওই বিরোধের জেরে আব্দুল কুদ্দুস মিয়া মাইকিং করে ঘোষণা দেন যে তিনি ৭ নভেম্বর জুমার নামাজের পর তার ভাই হাফিজার মিয়ার সঙ্গে মারামারি করবেন। হঠাৎ এমন ঘোষণা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বিষয়টিকে সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুদ্দুস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা প্রদান করলে তাকে মুক্তি দেওয়া হয়। স্থানীয়রা বলেন, প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে সম্ভাব্য সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।



ফেসবুক কর্নার