August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

গোপাল ভাঁড়’ খ্যাত তারকা মারা গেছেন

অভয়নগর প্রতিবেদক

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শ্রাবণী বণিক দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে (অ্যাডিনোকার্সিনোমা) ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক সপ্তাহ আগে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বিগত কয়েক দিন ধরে শ্রাবণীর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। তার ছেলে অচ্যুত আদর্শ সোশ্যাল মিডিয়ায় মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন।

স্মৃতিতে অমলিন এক শিল্পী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন শ্রাবণী। ‘গোপাল ভাঁড়’, ‘রাঙাবউ’, ‘মালাবদল’-এর মতো কাজগুলোতে তার অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছে।

ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায়ও সফল টেলিভিশনের পাশাপাশি রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন শ্রাবণী। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আলো’ কিংবা ‘চাঁদের বাড়ি’র মতো আলোচিত সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শক এখনো মনে রেখেছে।



ফেসবুক কর্নার