August 15, 2026, 4:48 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সারাদেশে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত প্রতি ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা ফিডার, বাজার-১, বাজার-২ এবং বাবরা বাজারসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দফায় দফায় প্রায় এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। এক এলাকায় বিদ্যুৎ ফিরলেও অন্য এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে অতিরিক্ত ব্যয়।
এ ধরনের বিদ্যুৎ বিভ্রাটকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।



ফেসবুক কর্নার