August 15, 2026, 5:59 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

চকরিয়ার পুত্রবধূ অ্যাডভোকেট কানিজ সুলতানা সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল নিযুক্ত

জুলফিকার আলী ভুট্টো চকরিয়া

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুত্রবধূ অ্যাডভোকেট কানিজ সুলতানা বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটরি মোহাম্মদ মনজুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। কানিজ সুলতানা কাকারা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনজুর আলম চৌধুরীর তৃতীয় ছেলে ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিনের ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদের সহধর্মিণী।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক বিচারক সাইফুল এলাহীর ছোট বোন অ্যাডভোকেট কানিজ সুলতানা এর আগে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আইন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে অ্যাডভোকেট কানিজ সুলতানা তাঁর গ্রামের বাড়ি কাকারায় পৌঁছালে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে তাঁকে সম্মানিত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট কানিজ সুলতানা ও তাঁর স্বামী অ্যাডভোকেট ইয়াসিন আরফাত সাজ্জাদ দু’জনই ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তারা দু’জনই হাইকোর্ট বিভাগের দেওয়ানী ও ফৌজদারী উভয় সাইডে আইন চর্চা করছেন।
কানিজ সুলতানা বলেন, “এই অর্জনে আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং রাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”



ফেসবুক কর্নার