August 16, 2026, 2:44 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও মাছসহ একজন আটক

Reporter Name

মোঃ শাহরিয়ার রিপন, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ড এক বিশেষ অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ৫টি ট্রলিং জাল, ৬,৫০০ কেজি সামুদ্রিক মাছ এবং একজন জেলেকে আটক করেছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রাতের এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী, সরকার বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত বোট তল্লাশি করে ৫টি ট্রলিং জাল এবং ৬,৫০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় একজন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে ইন্সপেক্টর, সামুদ্রিক মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। মালিক পক্ষ থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে বোট ও জেলেকে ছাড় দেওয়া হয়। উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল ধ্বংস করা হয়। জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”



ফেসবুক কর্নার